সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মাঝ আকাশে হেনস্থার শিকার অভিনেত্রী, অভিযোগ দায়ের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

মাঝ আকাশে বিমানে হেনস্থার শিকার মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। দিব্যার অভিযোগ, বিমানে সফর করাকালীন এক সহযাত্রীর হাতে হেনস্থার শিকার হতে হয় তাঁকে। উড়ান সংক্রান্ত সব তথ্য দিয়ে কেরল পুলিশে অভিযোগ দায়ের করেছেন দিব্যা। 

গণমাধ্যমের পাতায় গোটা ঘটনার কথাও জানিয়েছেন তিনি। দিব্যার তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বই থেকে কোচি ফিরছিলেন তিনি। বিমানে এক সহযাত্রী মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে তাঁর অভিযোগ।

দিব্যার অভিযোগ, বিমানে এক সহযাত্রী নিজের আসন বদলে তাঁর পাশে এসে বসেন। তার পর থেকেই তাঁর সঙ্গে ওই যাত্রী বিনা কারণে তর্ক করা শুরু করেন বলে অভিযোগ অভিনেত্রীর। 

আরো পড়ুন: সবার সামনেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখের!

বার বার বিমানসেবিকার কাছে নালিশ করা সত্ত্বেও তেমন কাজ হয়নি। বরং নিজের সুরক্ষার স্বার্থে তাঁকেই নিজের আসন বদলাতে হয় বলে জানিয়েছেন দিব্যা। 

কোচি বিমানবন্দরে নেমে বিমানবন্দর কর্তৃপক্ষকে গোটা ঘটনার বিষয়ে জানানোর পরে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন মালয়ালম অভিনেত্রী। অভিযোগপত্রের সঙ্গে নিজের টিকিটও প্রমাণ হিসাবে জমা দিয়েছেন তিনি।

কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিব্যা আবেদন জানিয়েছেন, যাতে বিমানে এমন ব্যবহারের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়। শুধু তিনিই নন, অন্য কোনও মহিলা যাত্রীকেও যাতে এমন হেনস্থার শিকার না হতে হয়, তা-ও নিশ্চিত করতে চান দিব্যা।

মালয়ালম বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ তিনি। ‘মালিক’,‘টেক অফ’, ‘ইতিহাস’-এর মতো ছবিতে কাজ করেছেন দিব্যা।

এসি/ আই.কে.জে

অভিনেত্রী অভিযোগ সংস্থার বিরুদ্ধে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250